২০১৬ সাল থেকে পরম্পরার সঙ্গে আধুনিকতার সমন্বয় ঘটাতে কাজ করছে ‘যথাশিল্প’। ইতোমধ্যেই নকশি নোটবুক বানিয়ে জনপ্রিয়তা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় এবার এনেছে নকশি কাঁথার টিশার্ট।
যথাশিল্প-এর এ উদ্যোগের পেছনে অনুপ্রেরণা যুগিয়েছে গ্রামীণ নকশি কাঁথা ও হারিয়ে যাওয়া প্রাচীন বাংলার সাতগাঁও কাঁথা। ১৬ শতকে পর্তুগিজদের ব্যবসার সূত্র ধরে সাতগাঁও কাঁথার প্রচলন। পর্তুগিজরা বাংলা ত্যাগ করার সঙ্গে সঙ্গে এই কাঁথারও অবসান ঘটে।
গ্রামবাংলার শিল্পীরা আজও নকশিকাঁথার নান্দনিকতা বজায় রেখেছেন। কিন্তু প্রযুক্তিনির্ভর সমাজে গ্রামীণ শিল্পীদের প্রতিনিয়ত টিকে থাকার লড়াই করতে হচ্ছে। যথাশিল্প-এর এ উদ্যোগ বাংলার নকশিকাঁথাকে নতুন রূপে বিশ্বের সামনে তুলে ধরবে, গ্রামীণ শিল্পীদের প্রাপ্য মর্যাদা ও কর্মসংস্থান ঘটাবে, এমনটাই প্রত্যাশা প্রতিষ্ঠানটির।
যথাশিল্প-এরে সুতির নকশি টিশার্ট কালেকশনের একটিতে টিশার্টের বুকে সরাসরি গ্রামীণ নকশী কাঁথার ফোঁড়ে ষড়ঋতুর দৃশ্য চিত্রিত হয়েছে। অপরটিতে ব্যবহৃত হয়েছে ঐতিহ্যবাহী সাতগাঁও কাঁথার মোটিফ।
২৪ জুন থেকে নকশি টিশার্ট সরাসরি আদাবরের যথাশিল্প সেন্টারে (বাসা ৭১৬, সড়ক ১০, বাইতুল আমান হাউজিং সোসাইটি) সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে পাওয়া যাবে। এ ছাড়াও যথাশিল্প-এর ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারবেন ক্রেতারা।
ওয়েবসাইট: http://www.jothashilpa.com/