ভূমি গ্যালারিতে শেষ হলো ২৫ শিল্পীর ‘রেইনস্কেপ’ প্রদর্শনী

বাংলাদেশের বর্ষার নান্দনিক রূপকে কেন্দ্র করে রাজধানীর লালমাটিয়ার ভূমি গ্যালারিতে আয়োজিত জলরঙের দলীয় চিত্রপ্রদর্শনী ‘রেইনস্কেপ’ শেষ হয়েছে। ১০ জুলাই ২০২৬ উদ্বোধন হওয়া প্রদর্শনীটি ৩১ জুলাই ২০২৬ শেষ হয়। এতে দেশের ২৫ জন শিল্পীর আঁকা মোট ৭৫টি জলরঙের চিত্রকর্ম প্রদর্শিত হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিল্পী আব্দুল মান্নান ও রণজিৎ দাস। এ ছাড়া প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পী, শিল্পসমালোচক, শিল্পপ্রেমীসহ বিভিন্ন অঙ্গনের অতিথিরা উপস্থিত ছিলেন।


প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদের মধ্যে ছিলেন আব্দুল মান্নান, জামাল আহমেদ, রণজিৎ দাস, রেজাউন নবী, রবিউল ইসলাম, দামাসুশ হাচ্চা, আনিসুর রহমান, প্রদ্যুত ভট্ট, সুমন বৈদ্য, আল আখির সরকার, রাশেদ কামাল রাসেল, কামরুজ্জোহা, ওয়ারিয়র রহমান সামী, সুবর্ণ চক্রবর্তী তন্ময়, শম্পা জোহা, রুবেল খান, হেলাল শাহ, আনামুজ জাহিদ, তামান্না লিজা, কারিদুল ইসলাম, ফারিয়াজ ইমরান ও ঝলক সাহা।


আয়োজকদের মতে, ‘রেইনস্কেপ’-এর মাধ্যমে বাংলাদেশের প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের জীবনে বর্ষার গভীর সম্পর্ককে শিল্পের ভাষায় তুলে ধরা হয়েছে। একই সঙ্গে নতুন প্রজন্মের শিল্পীদের আন্তর্জাতিক শিল্পাঙ্গনে পরিচিত করে তোলার লক্ষ্যও ছিল এই উদ্যোগের।