বৈষম্যে বাড়ছে সাংস্কৃতিক বিভাজন : জ্যাডি স্মিথ

মিতা হক
২৫ অক্টোবর ২০২৬, ১৬:৪০ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১৬:৪২

ব্রিটেনে অর্থনৈতিক বৈষম্য, বেকারত্ব ও আবাসনসংকটের কারণে সাংস্কৃতিক বিভাজন আরও গভীর হয়েছে বলে মন্তব্য করেছেন ঔপন্যাসিক জ্যাডি স্মিথ। তার মতে, এসব সংকটের কারণে ভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে পার্থক্য এখন অস্তিত্বের সংকট হিসেবে দেখা দিচ্ছে।

রোববার প্রকাশিত দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। লন্ডন সাহিত্য উৎসবে সংগীতশিল্পী দুয়া লিপার সঙ্গে এক আলোচনায় স্মিথ বলেন, ব্রিটেনের একসময়কার শক্তিশালী কল্যাণব্যবস্থার অবক্ষয় সমাজে বিভাজন বাড়িয়েছে।

স্মিথের মতে, কর্মসংস্থান, আবাসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সংকট মানুষের মধ্যে অসন্তোষ বাড়াচ্ছে। ফলে অন্য সংস্কৃতির মানুষের সঙ্গে পার্থক্যকে সহজভাবে গ্রহণ করা কঠিন হয়ে উঠছে।

নিজের প্রথম উপন্যাস 'হোয়াইট টিথ' প্রসঙ্গে তিনি বলেন, বইটিতে বহুসাংস্কৃতিক ব্রিটেনের জীবন ও সামাজিক সম্পর্ক তুলে ধরা হয়েছে। নিজের রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থার অভিজ্ঞতার প্রশংসা করে তিনি বলেন, বর্তমানে একই এলাকার মানুষকে আগের চেয়ে বেশি অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে হচ্ছে।

স্মিথ অতীতের কার্যকর কল্যাণব্যবস্থা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। তার মতে, অতীতের সবকিছু ভালো না হলেও স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তার মতো অর্জনগুলো ফিরিয়ে আনার কথা ভাবা প্রয়োজন।

আলোচনায় উপন্যাস লেখার অভিজ্ঞতা এবং সাহিত্য সমালোচনার গুরুত্বও উঠে আসে। স্মিথের মতে, সাহিত্য সমালোচনা পাঠকের রুচি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

/জেড-এস/
সম্পর্কিত
ছদ্মনামে ১ মিলিয়ন ইউরোর সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আয়েন্দে
ফিলিস্তিনের সমর্থনে ব্রিটেনে বই বিক্রি বন্ধ করলেন স্যালি রুনি
পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরি প্রকাশিত হচ্ছে নভেম্বরে
সর্বশেষ খবর
ঘি খেয়ে ফিট থাকা! কারিনা কাপুরের খাদ্যাভ্যাস থেকে জানুন পরিমাণ
ঘি খেয়ে ফিট থাকা! কারিনা কাপুরের খাদ্যাভ্যাস থেকে জানুন পরিমাণ
সেন্টমার্টিন খুলছে, পর্যটকদের দিতে হবে ফি: আরও নতুন যেসব নির্দেশনা
সেন্টমার্টিন খুলছে, পর্যটকদের দিতে হবে ফি: আরও নতুন যেসব নির্দেশনা
ইউরোপজুড়ে রাজপথে জেন-জি, ক্ষোভের নেপথ্যে কী
ইউরোপজুড়ে রাজপথে জেন-জি, ক্ষোভের নেপথ্যে কী
এক পাশে সাগর, অন্য পাশে পাহাড়: মেরিন ড্রাইভে পথই যেন গন্তব্য
এক পাশে সাগর, অন্য পাশে পাহাড়: মেরিন ড্রাইভে পথই যেন গন্তব্য
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম