বই বিষয়ক পত্রিকা ‘এবং বই’ দ্বিতীয়বারের মতো আয়োজন করছে বুক রিভিউ প্রতিযোগিতা-২০২৬। প্রতিযোগিতায় প্রতিটি বইয়ের জন্য প্রথম পুরস্কার ১০ হাজার টাকা।
রিভিউয়ের জন্য নির্ধারণ করা হয়েছে লেখক ও বিজ্ঞানী আশরাফ আহমেদের প্রবন্ধগ্রন্থ ‘বাংলা সাহিত্যের প্রথম কল্পবিজ্ঞান লেখক বেগম রোকেয়া’ এবং উপন্যাস ‘আলো ছায়ার খেলা’। বই দুটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী।
প্রতিটি বই থেকে পাঁচজন করে মোট ১০ জনকে পুরস্কৃত করা হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে ১০ হাজার, ৫ হাজার ও ৩ হাজার টাকা। পরবর্তী চারজন পাবেন ২ হাজার টাকা করে। সেরা ১০ জনকে এক হাজার টাকা সমমূল্যের বইও দেওয়া হবে।
নির্ধারিত দুটি বইয়ের যেকোনো একটি নিয়ে বাংলা ভাষায় ১২০০ থেকে ২০০০ শব্দের মধ্যে রিভিউ লিখে জমা দিতে হবে। জমা দেওয়ার শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৬। রিভিউটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে সুতন্নী এমজে ফন্টে লিখে ebongboi@gmail.com ঠিকানায় পাঠাতে হবে।