কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি

কুমিল্লা-বিশ্ববিদ্যালয়কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি আবেদনের সময় ৩০ সেপ্টেম্বর থেকে আগামী ১০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো.মজিবুর রহমান মজুমদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বুধবার দুপুরে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কুবিকুবির রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, উপাচার্য প্রফেসর ড. মো.আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির তৃতীয় সভায় ভর্তি আবেদনের সময় বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১০ অক্টোবর পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে ।

ইউনিট ভিত্তিক পরীক্ষার তারিখ, সময়সূচি, স্থান, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.cou.ac.bd Help Line: 01557-330381 / 01557-330382) ) মাধ্যমে জানা যাবে।

আগামী ১৭ ও ১৮ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।