ভর্তির কার্যক্রম শুরু করলো চবি

চবি প্রতিনিধি
১২ এপ্রিল ২০২১, ১৭:০৭ আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৭:০৭

অবশেষে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষ (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। সোমবার (১২ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এই কার্যক্রম উদ্বোধন করেন। শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী ৩০ এপ্রিল রাত ১১.৫৯ পর্যন্ত। 

ভর্তিচ্ছুকে চবির ভর্তি ওয়েবাসাইটের মাধ্যমে (https://admission.cu.ac.bd) এই আবেদন করতে হবে। এছাড়া ২ মে রাত ১১.৫৯ পর্যন্ত রকেট অথবা বিকাশের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার সুযোগ রয়েছে। এবার প্রতি ইউনিট ও উপ-ইউনিটে নির্ধারিত আবেদন ফি ধরা হয়েছে ৫৫০ টাকা। 

সোমবার বেলা সাড়ে দশটার দিকে চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে ভর্তি পরীক্ষার অনলাইন কার্যক্রম উদ্বোধন করে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়র জন্য অত্যন্ত আনন্দের দিন। প্রথমবারের মতো একান্তভাবে নিজেদে সফটওয়্যার ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম উদ্বোধন হলো। এর মধ্য দিয়ে চবির ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হলো এক নবদিগন্ত। ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে আবেদন ফরম পূরণ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রার্থীতা প্রকাশের সুযোগ পাবে। এতে একদিকে যেমন তাদের সময় ও আর্থিক সাশ্রয় হবে, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়ার ঝামেলা থেকে মুক্ত থেকে করোনা ভাইরাসের বিস্তার রোধ ও এর সংক্রমণ থেকে নিজেদের অনেকাংশে  সুরক্ষিত রাখতে সক্ষম হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এসএম সালামত উল্যা ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান ও আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম প্রমূখ। এসময় বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডিসহ শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এনএ/
সম্পর্কিত
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে এক নোটিশে ছাঁটাই ৭৩৯ শ্রমিক-কর্মচারী
এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণ বৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
সর্বশেষ খবর
নৌপথে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
নৌপথে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
দুই শাড়িতে মিমের বিজয়া সাজ, নজর কাড়লো রাজকীয় লুক
দুই শাড়িতে মিমের বিজয়া সাজ, নজর কাড়লো রাজকীয় লুক
বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলা অজি পেসার নিষিদ্ধ
বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলা অজি পেসার নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট