বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ অক্টোবর বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠিত হবে। সম্মেলনে অংশগ্রহণকারীরা ৮টি ভিন্ন কমিটিতে নির্দিষ্ট এজেন্ডার আলোকে আন্তর্জাতিক বিষয় ও সমস্যাগুলো নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করবে। সম্মেলন শেষে অংশগ্রহণকারীদের সনদ ও অ্যাওয়ার্ড প্রদান করা হবে। সম্মেলনে দেশ ও বিদেশের প্রায় ৪০টি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে ৩০০ জন অংশ নিবেন।
সম্মেলনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে অনলাইন নিউজ পেপার বাংলা ট্রিবিউন, সময় টেলিভিশন ও ইত্তেফাক।