বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, ইবির প্রত্যেক অনুষদের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনয়ন দেওয়া হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ থেকে ২০১৫ সালের পাঁচজন শিক্ষার্থী এবং ২০১৬ সালের জন্য পাঁচজন শিক্ষার্থীসহ মোট দশ শিক্ষার্থীকে চূড়ান্ত মনোনয়োন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৫ মনোনীত শিক্ষার্থীরা হলেন, ধর্মতত্ত ও ইসলামিক স্টাডিজ অনুষদভূক্ত আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুর রহমান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাফিজুল ইসলাম, ব্যবসা প্রশাসন অনুষদভূক্ত হিসাব ও তথ্য প্রযুক্তি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিমুল রায়, আইন ও শরীয়াহ অনুষদভূক্ত আইন বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোছা. রজবা খানম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভূক্ত পরিসংখ্যান বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমন বিশ্বাস।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন,‘চলতি মাসের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদান করা হবে। শীঘ্রই ইউজিসি থেকে তারিখ নির্ধারণ করে এ ব্যাপারে জানানো হবে।’
উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন,‘এই পদক অত্যন্ত সম্মানের। এটি শিক্ষার্থীদের আর ভালো ফলাফল করতে অনুপ্রাণিত করবে।’
প্রসঙ্গত, চলতি মাসের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন উর-রশিদ আসকারীসহ অন্য অতিথিরা উপস্থিত থাকবেন।