শুরু হয়েছে জাবির ভর্তি পরীক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ ৩০ সেপ্টেম্বর।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ছয়টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগ এবং তিনটি ইনস্টিটিউটের এ ভর্তি পরীক্ষা আগামী ১০ অক্টোবর পর্যন্ত চলবে।
এ বছর বিশ্ববিদ্যালয়ের মোট ১ হাজার ৮৮৯টি আসনের বিপরীতে ৩ লাখ ৬ হাজার ২৭৪ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করবেন। অর্থাৎ প্রতি আসনের জন্য লড়বেন মোট ১৬২ জন ভর্তিচ্ছু।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনও তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইট  (www.ju-admission.org)  থেকে জানা যাবে।