বশেমুরবিপ্রবির ভর্তি পরীক্ষা কাল

 বশেমুরপ্রবিগোপালগঞ্জে   বঙ্গবন্ধু   শেখ   মুজিবুর   রহমান   বিজ্ঞান   ও   প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের   ২০১৮-১৯   শিক্ষাবর্ষে স্নাতক   (সম্মান)   প্রথম   বর্ষের ভর্তি   পরীক্ষা   ২, ৩   এবং   ৯,   ১০   নভেম্বর   অনুষ্ঠিত   হবে।   ভর্তি   পরীক্ষা সুষ্ঠুভাবে   সম্পন্ন   করতে   বিশ্ববিদ্যালয়   কর্তৃপক্ষ   সকল   প্রস্তুতি সম্পন্ন করেছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিষ্ঠানসমূহ হলো- শেখ হাসিনা সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, স্বর্ণকলি উচ্চবিদ্যালয়,   গোপালগঞ্জ   সরকারি   টেকনিক্যাল   স্কুল   এন্ড   কলেজ,   গোপালগঞ্জ বালিকা   উচ্চ   বিদ্যালয়,   সরকারি   বঙ্গবন্ধু   কলেজ,   শেখ   ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ, হাজী লাল মিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসা, গোপালগঞ্জ এস কে আলিয়া মাদ্রাসা, যুগশিখা হাইস্কুল,  বীণাপাণি  সরকারি  উচ্চ  বিদ্যালয়,  এস  এম  মডেল  সরকারি  উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

এছাড়া   ভর্তি   পরীক্ষা   ও   আসন   বিন্যাস   সংক্রান্ত   বিস্তারিত   তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd  থেকে জানা যাবে।