বিশ্ববিদ্যালয়র রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসন স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
হল বন্ধ উপলক্ষে আগামী ৬ আগস্ট বিকেল ৫টার মধ্যে সকল আবাসিক শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ১৭ আগস্ট সকাল ৯টা থেকে আবাসিক শিক্ষার্থীরা আবার হলে প্রবেশ করতে পারবেন বলে একই নোটিশে জানানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৮ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা ও অফিসিয়াল কার্যক্রম পুনরায় শুরু হবে।