প্রভাষ কুমার কর্মকার জানান, ৭ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ২৩ ও ২৪ আগস্ট সাপ্তাহিক ছুটি থাকায় ২৫ আগস্ট থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে ৮ থেকে ২২ আগস্ট পর্যন্ত। এছাড়াও আবাসিক হলগুলো ৮ থেকে ২৩ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। ২৪ আগস্ট সকাল ১০টায় হলসমূহ খুলে দেওয়া হবে।