আজ মধ্যরাতে শেষ হচ্ছে চবির ভর্তি আবেদন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদন শেষ হচ্ছে আজ সোমবার মধ্যরাতে। তবে আবেদন ফি জমা দেওয়া যাবে ১ অক্টোবর ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এ ব্যাপারে বিষয়টি বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয় গত ৮ সেপ্টেম্বর। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। তবে টাকা জমা দেয়া যাবে ১ অক্টোবর রাত বারোটা পর্যন্ত।

প্রসঙ্গত, এ বছর বি-ইউনিটের পরীক্ষা ২৭ অক্টোবর, ডি- ইউনিটের পরীক্ষা ২৮ অক্টোবর, এ-ইউনিটের পরীক্ষা ২৯ অক্টোবর, সি-ইউনিটের পরীক্ষা ৩০ অক্টোবর, এছাড়া উপ ইউনিট বি১ ও ডি১ এর ভর্তি পরীক্ষা ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আবেদনের ফি ধার্য্য করা হয়েছে প্রতি ইউনিট/উপ-ইউনিটের জন্য ৪৭৫ টাকা ও আবেদন প্রসেসিং ফি বাবদ ৭৫ টাকা অর্থাৎ  সর্বমোট ৫৫০ টাকা।