জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষাসূচি পরিবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার একটি বিষয়ের সময়সূচি পরিবর্তন হয়েছে। আগামী ১৪ অক্টোবরের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত এ পরীক্ষা আগামী ২১ অক্টোবর দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।