ঢাবির খ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ সেশনের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার খ-ইউনিটের ফলাফল প্রকাশ হবে আগামীকাল মঙ্গলবার (২ নভেম্বর)।

সোমবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরে পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, `কলা অনুষদভুক্ত 'খ' ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল আগামীকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় প্রকাশ হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।