জবির ‘ই’ ইউনিটে কোটায় আবেদনকারীদের সাক্ষাতের তারিখ ঘোষণা

জবি প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা অনুষদের (ই ইউনিট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকারের নোটিশ প্রকাশ করা হয়েছে। আগামী ২ মার্চ বিশ্ববিদ্যালয়ের সাজিদ ভবনের চারুকলা অনুষদের ডিন অফিসে সাক্ষাৎকার নেওয়া হবে।

মঙ্গলবার ( ২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশিদ খান স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ইউনিট ই (চারুকলা  অনুষদ)-এর ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থী বিভিন্ন কোটায় ভর্তির জন্য আবেদন করেছে, কোটার সকল প্রমাণাদিসহ সাক্ষাৎকারের জন্য নিম্নবর্ণিত স্থানে উপস্থিত হওয়ার জন্য জানানো হলো।

নোটিশে আরও বলা হয়, আগামী ২ মার্চ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের সপ্তম তলায় চারুকলা  অনুষদের ডিন অফিসে সাক্ষাৎকার নেওয়া হবে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুক্তিযোদ্ধার সন্তান, দলিত ও হরিজন, প্রতিবন্ধী খেলোয়াড়, পোষ্য এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎ নেওয়া হবে।

/এবিএম/
সম্পর্কিত
জবিতে ৬৪২ গবেষককে ৯৬ লাখ টাকার গবেষণা অনুদান 
জবি সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক শাওলী মাহবুব
বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে জবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
প্রতিবেশীর ঘরে ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ
প্রতিবেশীর ঘরে ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ
মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশকে গ্রেফতার করেছে বিজিবি
মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশকে গ্রেফতার করেছে বিজিবি
জুলাইয়ে অবদানের জন্য মাদ্রাসা শিক্ষার্থীদের রাষ্ট্রীয় স্বীকৃতি চান নাহিদ
জুলাইয়ে অবদানের জন্য মাদ্রাসা শিক্ষার্থীদের রাষ্ট্রীয় স্বীকৃতি চান নাহিদ
জুলাই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি নাহিদের
জুলাই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি নাহিদের
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
গোল্ডেন গ্লাভস উনাই সিমনের
গোল্ডেন গ্লাভস উনাই সিমনের
মেসির অবসর নিয়ে ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার কোচ
মেসির অবসর নিয়ে ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার কোচ