রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি ১৯ দিন

পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৪ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ২৭ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত আবাসিক হলসমূহ বন্ধ থাকবে।

বুধবার (২০ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শবে বরাত ও ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস ২৪ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত এবং অফিস ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে। আবাসিক হল ২৭ এপ্রিল দুপুর ২টার মধ্যে খালি করতে হবে। ৮ মে সকাল ১০টায় হল খুলে দেওয়া হবে।