রাবিতে নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাবি প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৬, ০৩:০৭আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৩:০৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান।

নিহত শিক্ষার্থীর নাম জোবাইদা ইসলাম ইতি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১–২২ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি রাজশাহী শহরে।

প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মেহেরচণ্ডি এলাকার একটি বাসা থেকে সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জোবাইদা ইসলাম ইতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মেহেরচণ্ডির একটি মেসে তার মায়ের সঙ্গে বসবাস করতেন।

সমাজকর্ম বিভাগের সভাপতি গোলাম কিবরিয়া ফেরদৌস বলেন, একটি ভাড়া বাসায় তিনি তার মায়ের সঙ্গে থাকতেন। আজ সন্ধ্যায় বাসার বাথরুমে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে হাসপাতালে নেওয়া হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর কীভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে।

/এএম/
সম্পর্কিত
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু