কলা ও মানবিক অনুষদের ‘সি’ ইউনিটের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রবিবার (৩১ জুলাই) সকাল ৯টা থেকে প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির তথ্যমতে, চলতি বছর মোট এক হাজার ৮৮৮টি আসনের বিপরীতে দুই লাখ ৮৪ হাজার ৬০৬ শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন। সেই হিসাবে প্রতি আসনের জন্য লড়বেন ১৫১ জন শিক্ষার্থী।
‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষায় মোট ৪৬৬টি আসনের বিপরীতে ৫৩ হাজার ৪৩০ জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবেন। সেই হিসাবে আসন প্রতি লড়বেন ১১৪ জন। এছাড়া সকাল ৯টায় প্রথম শিফটের মাধ্যমে পরীক্ষা শুরু হয়ে বিকাল ৪টায় পঞ্চম শিফটের মাধ্যমে শেষ হবে।