রাবির ভর্তি পরীক্ষা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।  সোমবার (২৯ মে) সকাল ৯টায় বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের ভর্তি যুদ্ধ শুরু হয়েছে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটে ১ হাজার ৫৩৩ আসনের বিপরীতে আবেদন করেছে ৭৫ হাজার ৮৫১ জন। ‘সি’ ইউনিটের প্রতি আসনে লড়াই করবেন ৪৯ জন ভর্তিচ্ছু। চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি রেখেছি।’