আইএস-এর কোনও অস্তিত্ব নেই দেশে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালদেশে আইএস-এর অস্তিত্ব আবারও অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘যে কথাই বলুক, দেশে কোনও আইএস নেই।’ জঙ্গিবাদও এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সীতাকুণ্ডের  জঙ্গি অভিযান সফল দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আরও বলেন, ‘দেশে যত জঙ্গি ধরা পড়েছে, তারা সবাই হোম গ্রোন।জঙ্গিবাদ নির্মূল করা না গেলেও সরকারের জিরো টলারেন্সের কারণে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। তাছাড়া আমাদের দেশের মানুষও জঙ্গিবাদ পছন্দ করে না এবং এদের আশ্রয় দেয় না। তাই তাদের নির্মূল সহজ হবে।’
প্রসঙ্গত, গত ৯ মার্চ থেকে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। এর ধারাবাহিকতায় বিভিন্ন সন্দেহজনক বাসা-বাড়ি ও রাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছে।
/জেইউ/ এপিএইচ/

আরও পড়ুন: