আশকোনার র‌্যাব সদর দফতর থেকে তাজা বোমা উদ্ধার

17355166_1405689079452818_1823665438_n

রাজধানী আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী হামলাকারীর মৃতদেহের পাশ থেকে একটি  তাজা বোমা উদ্ধার করেছে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট। এটি এখন নিষ্ক্রিয় কাজ করার চেষ্টা করছেন তারা।  

এ বিষয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে।

শুক্রবার বেলা ১টার দিকে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পের ভেতরে অবস্থিত র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটে। এতে আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছেন।

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম বলেছেন, ‘জুমার নামাজের আগে ২৫-৩০ বছর বয়সী এক যুবক ক্যাম্পের সামনে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।’

এর আগে র‌্যাবের মিডিয়া শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, লিফলেট বা সে ধরনের কিছু পাওয়া যায়নি। যেহেতু আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটিয়েছে সেহেতু তার কাছে আরও কোনও বিস্ফোরক থাকার সন্দেহ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি পরীক্ষা করে দেখছে।

/এনএল/এসটি/

আরও পড়ুন:
কী আছে আত্মঘাতী জঙ্গির কালো ব্যাগে?

র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী হামলা, নিহত ১

 

দেয়াল টপকে ক্যাম্পে প্রবেশ করে হামলাকারী

র‌্যাব ক্যাম্পে আত্মঘাতী হামলাকারীই নিহত

আত্মঘাতী হামলায় র‌্যাবের ২ সদস্য আহত

আত্মঘাতী হামলাকারী জঙ্গি: র‌্যাব