কুমিল্লার কোটবাড়ীর গন্ধমতি এলাকায় জঙ্গি আস্তানায় ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার সকাল থেকেই সোয়াট টিম ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা প্রস্তুত। যে কোনও সময় অভিযান শুরু হবে বলে অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাইকিং করে আশেপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার অনুরোধ করছে। একইসঙ্গে তাদের আতঙ্কিত না হতে বলছেন। আর আইনশৃঙ্খলা বাহিনীর কাজে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।
নির্বিঘ্নে অভিযান চালাতে এবং ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে কোটবাড়ী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া বিশ্ব রোড থেকে কোটবাড়ী এলাকা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচলা নিষিদ্ধ করা হয়েছে। জঙ্গি আস্তানা এলাকায় পুরোটা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।।
কোটবাড়ীর নির্মাণাধীন ওই বাড়িটি বুধবার বিকাল থেকে ঘিরে রাখা হয়েছে। সিটি করপোরেশন নির্বাচনের কারণে বৃহস্পতিবার সেখানে অভিযান চালানো হয়নি। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিটের ২৪ জনের একটি টিম সদস্য কুমিল্লায় পৌঁছান। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন। সেখানে যে কোনও সময় অভিযান শুরু হবে।
এর আগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বলেন, ‘সিএমপির সোয়াট ও বোম ডিসপোজাল ইউনিট কুমিল্লা জেলা পুলিশের সঙ্গে যোগ দেবে। সেখানে পৌঁছে সমন্বিতভাবে কাজ করবে তারা।’
/পিএইচসি/ইএইচএস/
আরও পড়ুন-
যে কোনও সময় অভিযান বড়হাট ও কোটবাড়ীতে
নাসিরপুরের জঙ্গি আস্তানায় ৪ শিশু, ২ নারী ও ১ পুরুষের লাশ
নাসিরপুরে নিহত পুরুষ জঙ্গি নাইক্ষ্যংছড়ির সোহেল!
সীতাকুণ্ড, ঢাকা বিমানবন্দর ও মৌলভীবাজারে একই বিস্ফোরক
নাসিরপুরে ‘হাইড আউট’ করেছিল জঙ্গিরা