কুমিল্লার কোটবাড়ী এলাকায় জঙ্গি আস্তানার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ওই এলাকার লোকজন আতঙ্কে আছেন। এই এলাকায় এমন ঘটনার ঘটতে পারে তা এলাকাবাসীর কল্পনাতীত।
কোটবাড়ীর নির্মাণাধীন ওই বাড়ি একটি মেসবাড়ি বলে স্থানীয়রা জানিয়েছেন। বাড়িটির মালিকের নাম আহাম আলী। তার দুই ছেলের মধ্যে বড় ছেলে দেলোয়ার হোসেন বাড়ির তদারকি করতেন। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে দেলোয়ার হোসেন ও তার ভাইকে বৃহস্পতিবার পুলিশ আটক করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকার আশেপাশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ফলে সেখানে অনেক বাড়ি মেস হিসেবে শিক্ষার্থীদের কাছে ভাড়া দেওয়া হয়। জঙ্গি আস্তানা থাকা ওই বাড়িতেও শিক্ষার্থীরা মেস বানিয়ে থাকতো।
এলাকাবাসী জানিয়েছে, এখানে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করতে পারেনি। এটা তাদের কাছে অস্বাভাবিক ঘটনা।
জঙ্গি আস্তান কাছেই কোটবাড়ী ইয়ুথ ক্যাডেট স্কুল নামে একটি স্কুল আছে। ওই স্কুলে শিক্ষার্থীদের দিয়ে নিয়ে যাতায়াত করেন ইজিবাইক চালক শিপন হোসেন। তিনি বলেন, ‘আমি ওই বাড়ির পাশ দিয়ে দিনে অন্তত দুইবার আসি। কখনও এ ধরনের কিছু বুঝতে পারি নাই।’
জঙ্গি আস্তানার পাশের বাড়ির মালিক হাবিবুর রহমান বলেন, ‘এ বাড়িতে অনেকদিন যাবতই মেস। এখানে স্কুল-কলেজের শিক্ষার্থীরা থাকে। এ ধরনের কিছু কখনও আঁচ করতে পারি নাই।’
রহমান হোসেন নামে আরেক স্থানীয় বলেন, ‘এ রাস্তার দিয়ে এতদিন চলাচল করি। ভাবতেও পারিনি এখানে এমন কিছু আছে। এ ঘটনার পর তো ভয় লাগছে।’
/ইএইচএস/পিএইচসি/এসটি/
আরও পড়ুন:
নাসিরপুরের জঙ্গি আস্তানায় ৪ শিশু, ২ নারী ও ১ পুরুষের লাশ
সীতাকুণ্ড, ঢাকা বিমানবন্দর ও মৌলভীবাজারে একই বিস্ফোরক
নাসিরপুরে ‘হাইড আউট’ করেছিল জঙ্গিরা