২৪ ঘণ্টার মধ্যে ভিসির বাড়িতে হামলাকারীদের শনাক্তের দাবি

সংবাদ সম্মেলনউপাচার্যের বাসায় যারা হামলা চালিয়েছে তারা সাধারণ ছাত্র নয়। কোটা সংস্কার আন্দোলনকে নস্যাৎ করতে ষড়যন্ত্র করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ হামলা চালিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংগ্রাম পরিষদের ব্যানারে এই দাবি জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সোমবার বেলা ১১টার পর আয়োজিত সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংগ্রাম পরিষদ। এতে কথা বলেছেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক। আরও উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন।

নুরুল হক বলেন, ‘আমরা এর তীব্র নিন্দা জানাই। যেসব আন্দোলনকারীদের পুলিশ আটক করেছে তাদেরকে আজকের মধ্যে ছেড়ে না দিলে তাহলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’

সংবাদ সম্মেলনতিনি বলেন, সারাদেশে ক্লাস ও পরীক্ষা বর্জনসহ তাদের এই কর্মসূচি চলবে। ২৪ ঘণ্টার হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানাই। সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে এখন পর্যন্ত কোনও ধরনের যোগাযোগ করা হয়নি। আমরা আলোচনায় বসতে প্রস্তুত আছি।

তিনি আরও জানান, পুলিশের হামলায় তাদের ২৪০ জন গুরুতর আহত হয়েছেন। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিশ্ববিদ্যালয় মেডিক্যালে সেন্টারে চিকিৎসাধীন আছেন।

সংবাদ সম্মেলনের পর তারা একটি মিছিল নিয়ে শাহবাগের দিকে যায়।

আরও পড়ুন-

 



আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ

অশুভ শক্তি গুজব রটিয়ে বেড়াচ্ছে: নানক

ঢাবি উপার্যের বাসভবনে ভাঙচুর, গাড়িতে আগুন

 

শাহবাগ মোড়ে কোটা সংস্কারের দাবিতে অবস্থান

ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনকারীরা

কোটা সংস্কার আন্দোলন: গোলাপ না নিয়ে পিছু হটলো পুলিশ

ঢাবি ক্যাম্পাস ছাত্রলীগের দখলে, আন্দোলনকারীরা টিএসসিতে

মুখোশধারীরা আমার বাসভবনে হামলা চালিয়েছে: ঢাবি উপাচার্য

কোটা সংস্কার আন্দোলন: সকাল ১১টায় বৈঠকের প্রস্তাব সরকারের

কোটা সংস্কার আন্দোলন: পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেলে আহত ৩১

ছাত্রীদের নিরাপদে হলে পৌঁছে দেওয়াটাই এখন বড় বিষয়: ঢাবি প্রক্টর

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর টিয়ার শেল ও লাঠিচার্জ ( ভিডিও)