পুলিশ ধর্ষকদের পক্ষে অবস্থান নিচ্ছে: ভিপি নুর

বিক্ষোভ মিছিলে নুরুল হক নুরধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করলে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ এনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, ‘পুলিশ ধর্ষকদের পক্ষে অবস্থান নিচ্ছে। তাদের প্রশ্রয় দিচ্ছে।'

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশে আজ সোমবার (৫ অক্টোবর) দুপুরে এই অভিযোগ করেন তিনি। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

বিক্ষোভ সমাবেশে নুর বলেন, ‘এই আওয়ামী লীগ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর (জাতীয় নির্বাচন) এই বাংলাদেশকে গণধর্ষণ করেছে। এই গণধর্ষণের মাধ্যমে বিচার ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। ৩০ ডিসেম্বরের ভোট ডাকাতি, গণধর্ষণের মাধ্যমে এই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কবর দিয়েছে তারা। আজ ময়মনসিংহে আমার সংগঠনের নেতাকর্মীরা এই ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তাদের পুলিশ বাধা দিয়েছে। আজ পুলিশ ধর্ষকদের পক্ষে অবস্থান নিচ্ছে, তাদের প্রশ্রয় দিচ্ছে।’ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল

তিনি বলেন, ‘কিছু দিন আগে একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ধর্ষণবিরোধী গ্রাফিতি আঁকতে গিয়ে পুলিশের হাতে নির্যাতনের শিকার হয়েছে। আমরা পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানাই।’

নুরুল হক নুর বলেন, ‘ছাত্রদল ভিন্ন রাজনীতি করে। তাদের রাজনীতি আমাদের রাজনীতি ভিন্ন। ধর্ষণের ঘটনায় সিলেট ও নোয়াখালীতে আন্দোলন করতে গিয়ে হামলার শিকার হয়েছে। পুলিশ গ্রেফতার করেছে। বিচারক তাদের জেলে পাঠিয়েছে। আমরা ধিক্কার জানাই সেসব বিবেকহীন বিচারকের প্রতি।’

তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপনারা যদি ধর্ষণ এবং দুর্নীতির পক্ষে অবস্থান নেন তবে গণআন্দোলন গড়ে তোলা হবে।’

সমাবেশে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ফারুখ হোসেন, ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আখতার হোসেন, বিন ইয়ামিন মোল্লাসহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় তারা ধর্ষকদের শাস্তির দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সমাবেশ শেষে তারা একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে৷

আরও পড়ুন-

নোয়াখালীতে নারী নির্যাতন: ভিডিও সরানোসহ যেসব নির্দেশনা দিলেন হাইকোর্ট

কোনও আইনজীবী আসামিদের পক্ষ নেননি 

যেভাবে দেলোয়ার-বাদলকে গ্রেফতার করে র‌্যাব

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় মামলা, নেই দেলোয়ারের নাম

গৃহবধূকে বিবস্ত্র করে সংঘবদ্ধ নির্যাতন: বাদল, কালামদের খুঁজছে পুলিশ

গৃহবধূকে বিবস্ত্র করে সংঘবদ্ধভাবে নির্যাতন, গ্রেফতার ১

সরকার দায় এড়াতে পারে না: ওবায়দুল কাদের

ধর্ষণের প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করে গণজমায়েত