ধর্ষণের প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করে গণজমায়েত

ঢাবি প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২০, ১৩:০৯ আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৫:৪৮

ধর্ষণের প্রতিবাদে শাহবাগ মোড়ে বিক্ষোভকারীরা  নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে৷ সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে এ অবরোধ শুরু হয়। ‘বন্দি সময়ের চিৎকার’ ব্যানারে অবরোধ কর্মসূচিতে অংশ নেন ছাত্র ইউনিয়ন ও ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ প্ল্যাটফর্মের নেতাকর্মীরা। এদিকে, শাহবাগ মোড় অবরোধ করে গণজমায়েত করায় সেখানকার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে অবরোধকারীরা ধর্ষণবিরোধী স্লোগান দিচ্ছেন। তারা প্রথমে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নেন। সে সময় পুলিশ তাদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ জানায়। অবস্থানকারীদের পাশে পুলিশও অবস্থান নিয়েছে।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে শাহবাগ অভিমুখে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, ‘সারাদেশে একের পর এক ধর্ষণ ঘটেই চলেছে। সম্প্রতি সিলেটের এমসি কলেজ এবং নোয়াখালীর বেগমগঞ্জে ভয়ঙ্কর নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। দেশে বিচারহীনতার সংস্কৃতির জন্যই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।’

ধর্ষণের প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করে গণজমায়েত এদিকে, ধর্ষণের বিরুদ্ধে শাহবাগে ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রদল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নোয়াখালীর সুবর্ণচরের শিক্ষার্থীরা আলাদা ব্যানারে মানববন্ধন করেছেন।

ধর্ষণের প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করে গণজমায়েত

 

/এসআইআর/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট: জামায়াত এমপির জামাতাসহ ২ জনের জামিন
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট: জামায়াত এমপির জামাতাসহ ২ জনের জামিন
টানা চতুর্থবার দেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি
টানা চতুর্থবার দেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি
হামজার সঙ্গে খেলবেন, গোল করবেন: বড় স্বপ্ন মাহির
হামজার সঙ্গে খেলবেন, গোল করবেন: বড় স্বপ্ন মাহির
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি