মন্ত্রিপরিষদ বিভাগের কার্যাবলি থেকে সরানো হলো ‘শোক দিবস পালন’ 

মন্ত্রিপরিষদ বিভাগের কার্যাবলি থেকে বাদ দেওয়া হয়েছে ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন’। বৃহস্পতিবার (১৪ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। 

এর আগে গত ১৬ অক্টোবর ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করা হয়। প্রায় ১০ মাস পর ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধন করে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যাবলি থেকে এই কর্মসূচি বিলুপ্ত করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেসের শিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস এমং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনের) ক্যাবিনেট বিভাগের-৯-এর এ নম্বর আইটেম ও তদপুরিতে উল্লেখিত এন্ট্রি বিলুপ্ত হবে। 

উল্লেখিত ৯ (এ) নম্বরে উল্লেখ আছে, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন’ করা হবে। ।