আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আজ রবিবার থেকে টানা তিন দিন ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ আজ সকাল ১০টা ৪০ মিনিট থেকে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন।
আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) শরিকদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং ১ ডিসেম্বর জামায়াত ইসলামী ও এনসিপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি ।