উপনির্বাচনকে ছোট করে দেখছি না, জাতীয় নির্বাচনের মতো গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৬, ১৩:৫১ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১৩:৫১

ঠাকুরগাঁও উপনির্বাচনকে নির্বাচন কমিশন ছোট করে দেখছে না মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন যেভাবে গুরুত্ব দিয়ে আমরা সম্পাদন করেছি, ঠিক একইভাবে ইক্যুয়াল ইমপর্টেন্স দিয়ে আমরা এই নির্বাচনের যাবতীয় প্রস্তুতি নিয়েছি। কোনও অংশেই কম প্রস্তুতি নিয়ে আমরা মাঠে নামিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকালে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন উপলক্ষে গঠিত আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমরা কন্টিনিউয়াসলি একটা কথা বলে আসছি, উই বিলিভ ইন ট্রান্সপারেন্সি। আমাদের কোর প্রিন্সিপাল হচ্ছে টান্সপারেন্সি এবং আমরা সবকিছু ট্রান্সপারেন্ট ওয়েতে করতে চাই। আমরা সবকিছু সবার কাছে দৃশ্যমান করতে চাই।’ 

তিনি বলেন, ‘এই উপনির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে এই পর্যন্ত কোনও নেগেটিভ রিপোর্টিং পাওয়া যায়নি। ঠাকুরগাঁও নির্বাচনকে ঘিরে মারামারি হচ্ছে, গোলমাল, সহিংসতা, খুনোখুনি হচ্ছে— এরকম কোনও রিপোর্ট আমরা পাইনি। যেগুলো আছে, সেগুলো ছোটখাটো।’ 

এসময় ১১ দলীয় ঐক্যের অভিযোগ প্রসঙ্গে সিইসি বলেন, ‘উনারা কিছু অভিযোগ করেছেন। এগুলো আমরা রিজলভ করেছি। হেলথ ক্যাম্প নিয়ে যে অভিযোগ ছিল, সেটি বন্ধ করা হয়েছে।’ 

নির্বাচনে সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থা থেকে নির্বাচন কমিশন সহযোগিতা পাচ্ছে জানিয়ে সিইসি বলেন, ‘বিজিবি, এসআরবি, আনসারসহ রাজনৈতিক দলগুলোর কাছে থেকে সহযোগিতা আমরা পাচ্ছি। আমরা ‍শুধু একটা নির্বাচন নয়, ভালো নির্বাচনের সংস্কৃতি গড়তে চাই। অভিযোগ তো থাকতেই পারে। অভিযোগ থাকলে তা আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো।’ 

প্রস্তুতির কোনও ঘাটতি নেই উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘ভোটের জন্য একটা সুন্দর পরিবেশ দেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব। সাধারণত উপনির্বাচনে ভোটার টার্নআউট একটু কম হয়। তবে আমরা যে পরিবেশ দিয়েছি, তাতে ভোটার টার্নআউট ভালো হবে বলে আশা আছে।’ 

/এএজে/এসটি/ 
সম্পর্কিত
ঠাকুরগাঁও-১ আসনে দুপুর পর্যন্ত কত ভোট পড়েছে?
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক, সবাই মাদ্রাসাছাত্র
ভোট দিয়ে বিএনপি প্রার্থী বললেন, ‘ডাব মার্কার এজেন্টরা সবাই জামায়াতের হয়ে গেছে’
সর্বশেষ খবর
মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল
মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল
মেরিন একাডেমিতে ভর্তি ও দক্ষ নাবিক তৈরিতে কোনও আপস হবে না: নৌপরিবহন সচিব
মেরিন একাডেমিতে ভর্তি ও দক্ষ নাবিক তৈরিতে কোনও আপস হবে না: নৌপরিবহন সচিব
‘সব বিষয় জেনে কথা বলবো’, তাহসিফ সাউরির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী
‘সব বিষয় জেনে কথা বলবো’, তাহসিফ সাউরির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী
হাসানের আঘাতের পর ক্যারিবিয়ানদের প্রতিরোধ
হাসানের আঘাতের পর ক্যারিবিয়ানদের প্রতিরোধ
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
৪ দিন আগে চাঁদা চাইলেও দেননি, দুই হাত কেটে লাশ ফেলে রাখা হলো রাস্তায়
৪ দিন আগে চাঁদা চাইলেও দেননি, দুই হাত কেটে লাশ ফেলে রাখা হলো রাস্তায়