মোটরসাইকেলের আমদানিকৃত যন্ত্রাংশের ওপর শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে, দেশে উৎপাদিত মোটরসাইকেলের ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।
জাতীয় সংসদে বৃহস্পতিবার (২ জুন) ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।
প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের উৎপাদনকারীদের বছরভিত্তিক উৎপাদন পরিকল্পনার আওতায় আমদানি করা যন্ত্রাংশের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মোটরসাইকেল সংযোজন শিল্প একটি গুরুত্বপূর্ণ উপ-খাত উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, প্রগতিশীল উৎপাদনের মাধ্যমে পশ্চাৎমুখী সংযোগ ঘটিয়ে এ খাতকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব। দেশে সংযোজিত মোটরসাইকেলে বিদ্যমান ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক বাধা হিসেবে বিবেচিত হয়। এ বিবেচনায় কতিপয় শর্ত সাপেক্ষে ওই ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক হ্রাস করে দুই বছরের জন্য ২০ শতাংশে ধার্য করার প্রস্তাব করা হলো।
আরও পড়ুন:
শিশুদের ড্রয়িং বইয়ের দাম বাড়াচ্ছেন অর্থমন্ত্রী
দাম বাড়তে পারে কম্পিউটার ও খুচরা যন্ত্রাংশের
/ইউআই/এনএস/টিএন/
আপ - /এসএ/