আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের আজাহার তৃতীয়

আহমাদ আবদুল্লা-হিল-আজাহারতানজানিয়ার রাজধানী দারুস সালামে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ৬৭টি দেশের মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে ১০ বছর বয়সী আহমাদ আবদুল্লা-হিল-আজাহার তৃতীয় স্থান অর্জন করেছে।

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ফাইনাল পর্ব শেষে তানজানিয়ার প্রেসিডেন্ট আলী হাসান মুঈনী তার হাতে পুরুস্কার ও সনদ তুলে দেন। গত রোববার (২৬ জুন) এই অনুষ্ঠান হয়। এর আগে সে বেসরকারী টিভি চ্যানেল বাংলাভিশনে প্রচারিত পবিত্র কুরআনের আলোয় ২০১৬ এর সেরা নির্বাচিত হয়েছেন।

আহমাদ আবদুল্লা-হিল-আজাহার তাহফিজুল কুরআন ওয়সসুন্নাহ-মাদ্রাসার ছাত্র। সে পিরোজপুর সদর উপজেলার মো. আখতার হোসেন ও নাজমা বেগমের সন্তান। সূত্র: বাসস।

আরও পড়ুন- 

পাসপোর্ট খাত দুর্নীতির শীর্ষে: টিআইবি


ভারত ফিরছে সনু

/এফএস/