ওসি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ভাড়া চাওয়ায় বনানীর আমতলী এলাকায় রিকশা চালক করিম হোসেনকে গুলি করে বনানী থানা যুবলীগের যুগ্ম সম্পাদক ইউসুফ হোসেন সোহেল। গুলি রিকশা চালকের বাম পায়ে লাগে। পরে তাকে স্থানীয়রা রাত দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়। রিকশা চালক করিম বাদী হয়ে বনানী থানায় মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।
আহত রিকশা চালক করিম হোসেন বনানীর কড়াইল বস্তিতে চান মিয়ার ঘরে ভাড়া থাকেন। রাতে করিমকে গুলি করেছে শুনে তিনি নিজেই ঘটনাস্থলে গিয়ে করিমকে হাসপাতালে নিয়ে যান। রিকশা চালক করিমের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাউরা গ্রামে। তার বাবার নাম রমিজ উদ্দিন।
/জেইউ/এমএনএইচ/