আরাফাত সানির মামলার তদন্ত প্রতিবেদন ২৩ মার্চ

আরাফাত সানিজাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি এবং তার মা নার্গিস আক্তারের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন আজ (বৃহস্পতিবার)  দাখিলের জন্য দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি।এজন্য ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
গত ১ ফেব্রুয়ারি ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করে সানির স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা। গত ৮ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন মীর মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করে ঢাকার সিএমএম আদালতে নথি প্রেরণ করেন। এরপর আদালত ২ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলায় বলা হয়, সাত বছর আগে পরিচয়ের সূত্র ধরে উভয়ের ঘনিষ্ঠতা থেকে ২০১৪ সালের ৪ ডিসেম্বর অভিভাবকদের না জানিয়ে তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের তিন বছরেও সানি দুই পরিবারের সঙ্গে আলোচনা করে নাসরিন সুলতানাকে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলে নেননি। বারবার এ বিষয়ে চাপ দিলেও তিনি সময়ক্ষেপণ করেন। এরপর গত বছরের ১২ জুন নাসরিন সুলতানা নামের একটি ভুয়া ফেসবুক আইডি থেকে নাসরিন সুলতানার আসল ফেসবুক মেসেঞ্জারে সানি ও নাসরিনের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তি আইনে মোহাম্মদপুর থানায় মামলা করেন নাসরিন সুলতানা।

/ইউআই /এপিএইচ/

আরও পড়ুন: সানির বিরুদ্ধে মামলায় যা বলেছেন ওই তরুণী