এই চুক্তির ফলে উভয় প্রতিষ্ঠান স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত সেবায় সম্মিলিতভাবে কার্যকরী ভূমিকা পালন করবে। এরই প্রথম পদক্ষেপ হিসেবে অ্যাপোলো হসপিটালস ঢাকার সম্মানীত ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট খুব শিগগিরই ডক্টরোলার মাধ্যমে পাওয়া যাবে (১৬৪৮৪ নম্বরে কল করে বা Doctorola.com এ ভিজিট করে অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে)।
চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন অ্যাপোলো হসপিটালস ঢাকার পক্ষে ভিনোদ কালরা (পরিচালক, ফাইনান্স) ও মো. শাফিউল ইসলাম (জেনারেল ম্যানেজার, সাপ্লাই চেইন) এবং ডক্টরোলার পক্ষে মো. সানজিদুল বারী (পরিচালক, অপারেশন্স) ও সায়ন এম আনজির হোসেন (হেড অব বিজনেস অপারেশন্স অ্যান্ড মার্কেটিং)।
উল্লেখ্য, ডক্টরোলা ডট কম (Doctorola.com) দেশের প্রথম অনলাইন ও কল সেন্টারভিত্তিক ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস।
/এইচএএইচ/