‌‘বিশ্বে ভ্রাতৃত্ব সুদৃঢ় করতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৬, ২১:৫২ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ২১:৫২

আধ্যাত্মিকতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, সামাজিক বিভেদ দূরীকরণ এবং শান্তিপূর্ণ সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন ছয়টি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশের বিশিষ্ট ব্যক্তিরা। তারা বলেছেন, ধর্ম, সংস্কৃতি ও জাতীয়তার ভিন্নতা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও মানবিকতার চর্চা মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় আহ্ছানউল্লাহ সেন্টার ফর ইউনিভার্সাল হিউম্যানিটির উদ্যোগে ‘আধ্যাত্মিকতা ও মানবিকতা: বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার পথ’ শীর্ষক এক আন্তর্জাতিক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন।

অনলাইনে আয়োজিত দুই ঘণ্টাব্যাপী এ ওয়েবিনারে বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, পাকিস্তান ও ফিলিপাইনের বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, উন্নয়নকর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় বিশ্বজুড়ে শান্তি, সহনশীলতা, পারস্পরিক বোঝাপড়া এবং মানবিক ঐক্য প্রতিষ্ঠায় আধ্যাত্মিকতার ভূমিকা তুলে ধরা হয়। ছয় দেশের অংশগ্রহণে আহ্ছানউল্লাহ সেন্টারের আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক রাখী গাঙ্গুলী আহ্ছানউল্লাহ সেন্টার ফর ইউনিভার্সাল হিউম্যানিটির কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরেন। এরপর প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল মাসুদ স্বাগত বক্তব্য দেন। তিনি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে মানবিক মর্যাদা, সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সম্মিলিত দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরেন।

ইকবাল মাসুদ বলেন, মানুষের ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক পরিচয় কিংবা জাতীয়তার ভিন্নতা থাকলেও আধ্যাত্মিকতা ও মানবিকতা মানুষকে একই বন্ধনে আবদ্ধ করতে পারে। সংঘাত, অসহিষ্ণুতা ও সামাজিক বিভাজনে আক্রান্ত বর্তমান বিশ্বে ভ্রাতৃত্ব সুদৃঢ় করতে অর্থবহ সংলাপ ও সম্মিলিত উদ্যোগের কোনও বিকল্প নেই।

ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম আহ্ছানিয়া মিশনের নির্বাহী কমিটির সদস্য ড. কাজী এহছানুর রহমান।

আন্তর্জাতিক বক্তা হিসেবে বক্তব্য দেন ভারতের কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক ও জেসুইট ধর্মযাজক ফাদার নরেন্দ্র সিং; মালয়েশিয়ার ওপ্টারের প্রতিষ্ঠাতা সভাপতি ও আইএসএসইউপির পরিচালক সিন্ডি বিডিং; মালদ্বীপের সক্ষমতা উন্নয়ন বিশেষজ্ঞ আলী আদিব; পাকিস্তানের করিম খান আফ্রিদি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ক্রিস্টিনা ভন স্পার্লিং আফ্রিদি এবং ফিলিপাইনের সেল্পের প্রতিষ্ঠাতা ও সভাপতি মার্টিন আর. ইনফান্তে।

বক্তারা সমকালীন সমাজে আধ্যাত্মিকতার প্রাসঙ্গিকতা তুলে ধরে বলেন, সর্বজনীন মানবিক মূল্যবোধ ধর্মীয় ও সাংস্কৃতিক পার্থক্য অতিক্রম করে মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে। একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ বিশ্ব গঠনে সহমর্মিতা, নৈতিক নেতৃত্ব, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা, মানবিকতা এবং মানবসেবাকে অপরিহার্য ভিত্তি হিসেবে উল্লেখ করেন তারা।

ওয়েবিনারে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা বক্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। আহ্ছানউল্লাহ সেন্টার ফর ইউনিভার্সাল হিউম্যানিটির কাউন্সিল সদস্য ড. নায়লা পারভীনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

সমাপনী বক্তব্যে বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সহযোগিতা ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। একসঙ্গে মানবিক মর্যাদা, আধ্যাত্মিকতা, সহনশীলতা ও নিঃস্বার্থ মানবসেবার আদর্শ এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

/এসএনকে/আইএএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে যারা
শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে যারা
শাহজালালে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩
শাহজালালে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩
সুনামগঞ্জে সংঘর্ষ, আহত ১৭
সুনামগঞ্জে সংঘর্ষ, আহত ১৭
‌‘বিশ্বে ভ্রাতৃত্ব সুদৃঢ় করতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই’
‌‘বিশ্বে ভ্রাতৃত্ব সুদৃঢ় করতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই’
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন