লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের মস্তিষ্কে প্রদাহের কারণ এখনও নির্ণয় করতে পারেননি চিকিৎসকরা। তাই আনিসুল হকের মস্তিষ্কের বিভিন্ন অংশ পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
সর্বশেষ অবস্থা জানাতে, আনিসুল হকের স্ত্রী রুবানা হকের বক্তব্যের ভিত্তিতে শুক্রবার লন্ডন সময় বিকালে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন একটি প্রেস রিলিজ পাঠায়। সেখানেই এসব বিষয় জানানো হয়।
তিনি আরও জানান, প্রথম দফায় দেওয়া ওষুধ তার শরীরে সেভাবে এখনও কাজ করেনি। আগামী সপ্তাহে মেয়রের শারীরিক অবস্থার অগ্রগতির খবর জানানো যাবে বলেও বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।