দ্রুত নতুন মজুরি ঘোষণার আহ্বান গার্মেন্ট শ্রমিক সংহতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ২২:১১ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২২:১১

নভেম্বরের মধ্যেই মজুরি বোর্ডের কাজ শেষ করে গার্মেন্ট শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় মজুরি বোর্ড অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় গার্মেন্ট শিল্প মজুরি বৃদ্ধি অ্যালায়েন্সের নেতা নাজমা আখতারের নেতৃত্বে মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহিম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হযরত বিল্লাল প্রমুখ।

তাসলিমা আখতার বলেন, পোশাক শ্রমিকদের শিক্ষানবিশ পর্যায়ে ন্যূনতম মজুরি ৩০ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা নির্ধারণ করতে হবে। সব গ্রেডের মজুরি বৈষম্য দূর করে যথাযথভাবে সমন্বয়, শিক্ষা ও বিনোদন খাত যুক্ত এবং মূল মজুরির ১০ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মোকাবিলায় চাল, ডাল, তেল ও শিশুখাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য রেশন কার্ডের মাধ্যমে বিতরণে স্থায়ী রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি শ্রমিকদের জীবনবিমা, চিকিৎসা ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে সরকার ও মালিকপক্ষকে উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে শ্রমিক নির্যাতন, গ্রেফতার ও মিথ্যা মামলা বন্ধ, গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি, ট্রেড ইউনিয়নের অধিকার এবং মালিক, সরকার ও বায়ারদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

 

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
ডিসেম্বর ঘিরে কী করছে এনসিপি?
মজুরি বোর্ডের সভা স্থগিতের দিনই শ্রমিক বিক্ষোভ
রফতানিমুখী পোশাকশিল্পে ৩২ হাজার কোটি টাকার অর্থায়ন সুবিধা
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৯ জনকে গ্রেফতার
২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৯ জনকে গ্রেফতার
১৯ তলা আবাসিক ভবনের বুক চিরে ছুটে চলে ট্রেন
১৯ তলা আবাসিক ভবনের বুক চিরে ছুটে চলে ট্রেন
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পিটার হাসের ‘অনানুষ্ঠানিক’ বৈঠক
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পিটার হাসের ‘অনানুষ্ঠানিক’ বৈঠক
সরকারি কেনাকাটায় দেশী পণ্যের অগ্রাধিকার, বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠন
সরকারি কেনাকাটায় দেশী পণ্যের অগ্রাধিকার, বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠন
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক