একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ২১:০০ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২১:০০

নীতিনির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। সোমবার (১৬ নভেম্বর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন।

সম্পূরক পরীক্ষার সুযোগ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনিশ্চয়তা
একদিকে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) শিক্ষার্থীদের দ্বিতীয় সুযোগ নিশ্চিত করতে ভর্তি পরীক্ষার সময় পেছানোর উদ্যোগ নিয়েছে, অন্যদিকে কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয় পূর্বঘোষিত সূচি অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তে অনড় রয়েছে।

মালিকদের মজুরি প্রস্তাবের আগেই বোর্ড সভা স্থগিতের নেপথ্যে?
বোর্ডের পক্ষ থেকে ‘অনিবার্য কারণের’ কথা বলা হলেও সভা স্থগিতের পেছনে রাজনৈতিক অস্থিরতা ও নতুন করে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কা কাজ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

খুলনায় দুই বছরে ২২২ হত্যা: দ্রুত জামিনে খুন করছে আসামিরা, বলছেন বিএনপির নেতারা
জেলা বিএনপির নেতারা বলছেন, খুনসহ নানা অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কিন্তু কিছুদিনের মধ্যেই জামিনে বেরিয়ে তারা আবারও খুন, সন্ত্রাস ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে। 

লাইভস্ট্রিমের সময় বারান্দা থেকে পড়ে টিকটকারের মৃত্যু
নিচে পড়ার সময় তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে।

‘বাংলাদেশের জার্সি গায়ে খেলাটা সবসময়ই স্বপ্ন ছিল’
বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন পূরণ হয়েছে সৈয়দ কাজেম শাহর। তবে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্নটা অধরাই রয়ে গেছে।

সিনেমা নেই, আছে তারকাদের আওয়াজ

ঢালিউড জীবিত নাকি মৃত? এই প্রশ্নের সঠিক উত্তর কারও কাছে নেই। কেউ কেউ বলেন, ঢাকার সিনেমা এখন আইসিউতে।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিজেদের সঠিকভাবে গড়তে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর
নিজেদের সঠিকভাবে গড়তে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর
মার্কিন ডিএফসি’র অর্থায়নের যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ
মার্কিন ডিএফসি’র অর্থায়নের যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মজুরি বোর্ডের সভা স্থগিতের দিনই শ্রমিক বিক্ষোভ
মজুরি বোর্ডের সভা স্থগিতের দিনই শ্রমিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর