স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।
এর আগে গত ২৫ এপ্রিল করোনা মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে দুই হাজার চিকিৎসক ও ছয় হাজার নার্স নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় ওই প্রস্তাবে সুপারিশ করে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে পাঠায় গত ৩০ এপ্রিল। পিএসসিও এদের নিয়োগের সুপারিশ করে। ওই সুপারিশের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগ দিয়ে পদায়ন করলো।