এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণ

অধ্যক্ষ ও হোস্টেল সুপার দায়ী নন: তদন্ত কমিটি

ধর্ষণের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটিসিলেটের ঐতিহ্যবাহী মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় নতুন যোগদান করা অধ্যক্ষ সালেহ উদ্দিন আহমদ দায়ী নন। ঘটনার দিন হোস্টেল সুপার জামাল উদ্দিন ছুটিতে থাকায় তাকেও দায়ী করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। তবে জনবল সংকট, অপর্যাপ্ত সীমানা প্রাচীর, পর্যাপ্ত আলোর ঘাটতিসহ সার্বিক ব্যবস্থাপনার সীমাবদ্ধতাকে এ ঘটনার জন্য দায়ী করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে মন্ত্রণালয়ে জমা দেওয়া প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে। তবে সার্বিক তদন্তের ভিত্তিতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে বলে তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন।

সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে গত ২৬ সেপ্টেম্বর ধর্ষণের ঘটনার পর গত ২৮ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবীর চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির প্রধান অধ্যাপক শাহেদুল খবীর চৌধুরী বলেন, ‘প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। যেসব সংকট ও ঘাটতি ছিল তা উল্লেখ করা হয়েছে। ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সুপারিশ করা হয়েছে প্রাথমিক তদন্তে। সার্বিক তদন্তের পর বিস্তারিত প্রতিবেদনে সব বিষয় উঠে আসবে।’  

নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির একজন সদস্য বলেন, ‘জনবল সংকট ও অপর্যাপ্ত সীমানা প্রাচীরসহ বিভিন্ন সংকটের কারণে এমসি কলেজ ক্যাম্পাসের অনেক স্থানে নিরাপত্তার পরিবেশ ছিল না। আর হোস্টেল সুপার জামাল উদ্দিন ঘটনার দিন ছিলেন না কলেজ ক্যম্পাসে। হোস্টেল সুপারের চাচার অসুস্থতার কারণে তিনি গ্রামের বাড়িতে ছিলেন।’

তদন্ত কমিটির ওই সদস্য বলেন, ‘অধ্যক্ষ সালেহ উদ্দিন আহমদ গত ডিসেম্বর মাসে যোগদান করেছেন। কলেজ পরিচালনায় মাত্র তিন মাস সময় পেয়েছেন। এ সময়ের মধ্যে গুছিয়ে উঠতে না উঠতেই করোনার বন্ধ শুরু হয়ে যায়। বিশাল কলেজের পুরো এলাকায় সীমানা প্রাচীর নেই। কলেজ ক্যম্পাসে থাকে একশ’র মতো পরিবার। গাছপালাসহ অন্ধকারাচ্ছন্ন এলাকায় অপর্যপ্ত বৈদ্যুতিক বাতি। ফলে ক্যাম্পাসের কিছু এলাকা অন্ধকার হয়ে থাকে।’

তদন্ত প্রতিবেদনে জনবল সংকটের কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, সাতটি ব্লক থাকলেও হোস্টেল সুপার চার জন। আর হোস্টেলগুলো বসবাসের উপযুক্ত নয়। ছুটি থাকলেও নির্মাণ কাজ চলার কারণে বহিরাগতদের যাতায়াত ছিল। সাতটি ব্লকের জন্য চার জন হোস্টেল সুপার থাকেন। ভেতরে থাকার উপযুক্ত নয়। সিকিউরিটি গার্ডরা বাই রোটেশন দায়িত্ব পালন করেন। দায়িত্বে থাকা যে প্রহরী ঘটনার দিন ছিলেন না, তাকে সাময়িক বরখাস্ত করা হয়।’ 

তদন্ত প্রতিবেদনের সুপারিশে বলা হয়, কলেজের জনবলসহ বিভিন্ন সংকট দূর করা, পুরো ক্যাম্পাসের নিরাপত্তায় সীমানা প্রাচীর নির্মাণ, নিরাপত্তা বাতি স্থাপন, রাজনৈতিক ও সামাজিকভাবে সচেতনতা বাড়ানো, নিয়মিত পরিদর্শন এবং অস্থায়ী পুলিশ ক্যাম্প বা বিট স্থাপন করতে হবে।  

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও সিলেটের এমসি কলেজের ছাত্রাবাস জোর করে খোলা রাখে ছাত্রলীগের কিছু ক্যাডার। গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে প্রাইভেট কারে চড়ে কলেজ ক্যাম্পাসে সামনে গেলে এক নবদম্পতিকে জোর করে ছাত্রাবাসে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বামীকে মারধর করে বেঁধে রেখে গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী শুক্রবার রাতে বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা করেন। মামলায় এজাহার নামীয় আসামি করা হয়েছে ছয় জনকে। সেই সঙ্গে অজ্ঞাত আরও দু-তিন জনকে আসামি করা হয়। এ ঘটনায় মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন...
এমসি কলেজে ধর্ষণ: ৬ আসামির ডিএনএ সংগ্রহ

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলায় আরও ৩ জনের পাঁচদিনের রিমান্ড

এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণ, আসামিদের হয়ে লড়ছেন না আইনজীবীরা

এমসি কলেজের ছাত্রাবাস পরিদর্শনে আসছে তদন্ত কমিটি

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার এজাহারভুক্ত শেষ আসামি গ্রেফতার

এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণ: রবিউল ৫ দিনের রিমান্ডে

আমরা কোনও অপরাধ করি নাই, ঘটিয়েছে ওরা তিন জন: আদালতে সাইফুর ও অর্জুন

৫ দিনের রিমান্ডে সাইফুর ও অর্জুন 

এমসি কলেজে ধর্ষণ: বহিরাগত ছাত্রলীগ কর্মী রাজন গ্রেফতার

প্রযুক্তি ও সোর্সের সহায়তায় পুলিশের জালে আটকা পড়ে সাইফুর

গ্রেফতার এড়াতে দাড়ি কেটে ফেলে সাইফুর, ভারতে পালাতে চেয়েছিল অর্জুন

প্রশ্নবিদ্ধ এমসি কলেজের তদন্ত কমিটি, বহাল তবিয়তে হোস্টেল সুপার

এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণ: আরেক আসামি গ্রেফতার

এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার

ধর্ষণ মামলার আসামিদের ধরতে সীমান্তে নজরদারি

প্রাইভেট কারেই ধর্ষণ করা হয় ওই গৃহবধূকে 

এমসি কলেজের ছাত্রাবাসের দুই নিরাপত্তাকর্মী বরখাস্ত 

এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণ: ছাত্রলীগ কর্মীদের শাস্তি চায় আ.লীগ

এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় তদন্ত কমিটি

এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণ, ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে মামলা

এমসি কলেজ ছাত্রাবাসে আটকে রাখা দম্পতিকে উদ্ধার করলো পুলিশ

কলেজ বন্ধ, তারপরও শিক্ষার্থী ছিল এমসি কলেজের ছাত্রাবাসে