এমসি কলেজ ছাত্রাবাসে আটকে রাখা দম্পতিকে উদ্ধার করলো পুলিশ

সিলেট প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:১১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:১২

সিলেট এমসি কলেজ সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে আটকে রাখা এক দম্পতিকে উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শাহপরাণ থানা পুলিশ তাদের উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম চৌধুরী।

ওসি জানান, কী জন্য তাদের আটকে রাখা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, ওই স্বামী-স্ত্রী সিলেটে বেড়াতে আসেন শুক্রবার (২৫ সেপ্টেম্বর)। এরপর সন্ধ্যার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ছাত্রাবাসের একটি কক্ষে তাদের আটকে রাখে। এমসি কলেজ ছাত্রাবাস পুরোটাই অরক্ষিত। এ কারণে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত বহিরাগতদের আনাগোনার পাশাপাশি অনেকেই মাদক সেবন করেন সেখানে।

এমসি কলেজের হোস্টেল সুপার জামাল উদ্দিন বলেন, ‘শুনেছি কারা স্বামী-স্ত্রীকে আটকে রেখেছিল হোস্টেলে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।’ এর বাইরে তিনি আর কিছু বলতে রাজি হননি।

এমসি কলেজের অধ্যক্ষ সালেহ আহমদ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তারা বিষয়টি দেখছে। তবে যতটুকু জেনেছি, এক দম্পতিকে কারা হোস্টেলে আটক করে রেখেছে।’

এ বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
ল্যাপটপের ব্যাটারি এক চার্জে কতক্ষণ চলা স্বাভাবিক?
ল্যাপটপের ব্যাটারি এক চার্জে কতক্ষণ চলা স্বাভাবিক?
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার