লকডাউনে হযবরল রাজধানী (ফটো স্টোরি)

দেশের করোনা সংক্রমণরোধে সাত দিনের লকডাউনের প্রথমদিন ছিল সোমবার (৫ এপ্রিল)। অন্যান্য দিনের মতো চিরচেনা অবস্থা না দেখা গেলেও রাজধানীর সড়কে বাস ছাড়া সবই চলাচল করেছে। আর সেই সঙ্গে সড়কে অনেক মানুষও দেখা গেছে। কেউ দৈনন্দিন কাজে বের হয়েছেন, আবার কেউ জীবন-জীবিকার তাগিদে।

তবে গণপরিবহনের চাপ কম থাকায় ট্রাফিক সিগন্যালে কাউকে অপেক্ষা করতে হচ্ছে না। অন্যান্য দিন সকালে রাস্তায় অফিসগামী যাত্রীদের চাপ থাকলেও সেরকম কিছু দেখা যায়নি আজ।

লকডাউনের মধ্যেও খাবারসহ নিত্যপণ্যের দোকান খোলা ছিল এবং কাঁচাবাজারেও মানুষের সমাগম দেখা গেছে।

এছাড়া লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। অনেককেই মাস্ক ছাড়া চলাচল করায় জরিমানা করার চিত্র দেখা গেছে।

লকডাউনে রাজধানীর সড়কের চিত্রএদিকে গণপরিবহন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলেও রাজধানীর হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি চলাচল করতে দেখা গেছে।

গণপরিবহন বন্ধ থাকলেও হাতিরঝিলে চলাচল করেছে ওয়াটারট্যাক্সিমার্কেট খুলে দেওয়ার দাবিতে সোমবারও বিক্ষোভ করছেন নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা। সকাল থেকেই ব্যবসায়ী এবং কর্মচারীরা নিউ মার্কেট এলাকায় জড়ো হতে থাকেন।

লকডাউনে নিউ মার্কেট এলাকাএ সময় তারা মিছিল নিয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। চন্দ্রিমা সুপার মার্কেট, নিউ মার্কেট, গাউছিয়া, নীলক্ষেত নূর মেনশনসহ বেশকিছু মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা রাস্তায় অবস্থান নেন।

নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ীদের বিক্ষোভ

লকডাউনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের উপস্থিতি

সড়কে আইনশৃঙ্খলা বাহিনী ছিল কঠোর অবস্থানে

লকডাউনে সদরঘাট এলাকা

লকডাউনে খোলা আকাশের নিচে বাজার

লকডাউনের প্রথম দিনে বইমেলা

লকডাউনে রেস্টুরেন্টে বসে খাওয়া বন্ধ

 

ছবি: নাসিরুল ইসলাম, আমানুর রহমান রনি, এসএম আব্বাস, সাদ্দিফ ওভি

 

আরও পড়ুন:

লকডাউন বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত বৃহস্পতিবারমার্কেট খুলে দেওয়ার দাবিতে আজও বিক্ষোভ করছেন নিউ মার্কেটের ব্যবসায়ীরাযেভাবে চলছে প্রথমদিনের লকডাউন