মাওয়া ঘাটে নেই তিল ঠাঁই (ফটো স্টোরি)

মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে দেশের দক্ষিণাঞ্চলের ঘরমুখো যাত্রীদের অতিরিক্ত চাপ অব্যাহত আছে। প্রায় ছয়শ' যাত্রীবাহী ও পণ্যবাহী যান পদ্মা নদী পারাপারের জন্য ঘাটে অপেক্ষায় আছে। এক সপ্তাহের লকডাউনকে ঘিরে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপকে ঈদ সময়কার চাপের সঙ্গে তুলনা করছেন সংশ্লিষ্টরা।

ঘাট এলাকার ছবি তুলেছেন বাংলা ট্রিবিউনের ফটো সাংবাদিক নাসিরুল ইসলাম

ফেরিতে ঘরমুখো মানুষের ভিড়

লঞ্চ বন্ধ থাকায় স্পিডবোটে করে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে মানুষ

বিভিন্ন যানের সঙ্গে গাদাগাদি করে ফেরিতে নদী পার হচ্ছে মানুষ

ঝুঁকি নিয়ে ফেরিতে উঠছেন যাত্রীরা

লঞ্চ বন্ধ তাই ট্রলারে করে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন যাত্রীরা

যাত্রীবাহী গাড়ি পারাপারের কারণে ঘাট অভিমুখে পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি

আরও পড়ুন:

শিমুলিয়া ঘাটে যেন ঈদের চাপ! পাটুরিয়ায় ছোট গাড়ি ও মানুষের চাপ