ব্যবসায়ীদের কথা চিন্তা করে লকডাউন শেষ হওয়ার আগেই বিভিন্ন শপিংমল ও বিপণীবিতান খুলে দেওয়ার ঘোষণা দেয় সরকার। সেই মোতাবেক রবিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে রাজধানীর সব দোকানপাট ও শপিংমল খুলে দিয়েছেন ব্যবসায়ীরা। সকালে রাজধানীর বিভিন্ন এলাকার শপিংমল ও বিপণিবিতান ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা শপিংমল খুলে পরিষ্কার-পরিপাটি করছেন। কোনও কোনও দোকানে দুই-একজন করে ক্রেতাও প্রবেশ করতে শুরু করেছেন।