‘উচ্চ শিক্ষায় আয় কর’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ইউল্যাবের আয়োজনে শুরু হলো ‘উচ্চ শিক্ষায় আয় কর’  শীর্ষক বৈঠকি। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকালে শুরু হয় এই নিয়মিত আয়োজন।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন এনবিআর সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ, ইস্টার্ন ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ট্রেজারার অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্য্য ও সেন্টার ফর এন্টারপ্রাইস অ্যান্ড সোসাইটি, ইউল্যাবের পরিচালক সাজিদ অমিত।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাবের) সহযোগিতায় বৈঠকিটি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। এছাড়া বাংলা ট্রিবিউন ও ইউল্যাব এবং এটিএন নিউজের ফেসবুক পেইজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈঠকি।