‘প্রকৃতি নারীকে দুর্বলভাবে তৈরি করেনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৪, ২০:৩২আপডেট : ০৯ মার্চ ২০২৪, ২০:৩২

নারীদের প্রতি অবহেলাপূর্ণ সামাজিক ধারণাকে বদলাতে হবে। প্রকৃতি নারীকে দুর্বলভাবে তৈরি করেনি। পুরুষের চাইতে নারীর মন জটিল, বিজ্ঞান তা বলে না। প্রত্যেকের মন আলাদা। বিজ্ঞানের ভাষায় নারী পুরুষ উভয়ের মন সমান। তাই শুধু ক্ষমতায়ন করে নয়, নারীকে মানসিকভাবে মুক্তি দিতে হবে। তবেই নারী অধিকার নিশ্চিত হবে।

শনিবার (৯ মার্চ) বাংলা ট্রিবিউনের নিয়মিত আয়োজন বৈঠকিতে ‘নারীর মন তার অধিকার’ শীর্ষক আলোচনায় উপস্থিত অতিথিরা এসব কথা বলেন। ইউনিমেড-ইউনিহেলথ ফার্মার সহযোগিতায় বৈঠকিটি এটিএন বাংলায় প্রচারিত হয়।

বৈঠকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন বলেন, ‘নারীদের বেশি যত্নের দরকার, এই বিষয়টার প্রয়োজন ছিল না। প্রকৃতি নারীকে দুর্বলভাবে তৈরি করেনি। অনেক ক্ষেত্রে পুরুষ নারীর ওপর নির্ভরশীল। অনেক কাজই পুরুষ বলে আমি করতে পারবো না। এটা নারী করতে পারবে। তার মানে নারীর নিজস্বতা রয়েছে। তাদের শক্তিমত্তা রয়েছে।’

তিনি বলেন, ‘নারী কাঁদবে, নারীর মনটা নরম থাকবে। নারীদের এইভাবে বসতে হয় না, হাসতে হয় না- এই বিষয়গুলো নারীদের ব্যাপারে বেশি ফোকাস দেওয়া হয়। আমাদের সামাজিক নিয়ম-কানুনগুলো নারীকে এক কোণে ফেলে দেয়। একটি সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতায় বৈশ্বিক, আঞ্চলিক ও আমাদের দেশে নারীদের অসহায় হিসেবে দেখানো হয়।’

বৈঠকে আরেক আলোচক বন্ধ্যাত্ব ও গাইনি বিশেষজ্ঞ এবং ল্যাপ্রোসকপি সার্জন ডা. হাসনা হোসেন আখী বলেন, ‘মেয়েদের মনের অবস্থার পরিবর্তনের কারণ হিসেবে হরমোনজনিত একটা সিম্ফনি কাজ করে। এর কারণে তাদের মুড সুয়িং হয়। গর্ভধারণ থেকে শুরু করে বাচ্চা লালনপালন সব ক্ষেত্রেই নারীদের অধিক মানসিক চাপে থাকতে হয়। তাই নারীদের প্রতি আরও যত্নশীল হওয়া উচিত। তারা সবার যত্ন নিতে গিয়ে নিজের যত্নই নিতে পারে না।’

তিনি বলেন, ‘নারীদেরও এখন সামাজিক বৈষম্যের শিকার হতে হবে, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। নিজ দক্ষতায় নিজের অবস্থান তৈরি করতে হবে সমাজে।’

বৈঠকি সঞ্চালনা করেন এটিএন নিউজের বার্তাপ্রধান প্রভাষ আমিন।

আরও পড়ুন-

‘নারী অল্পতে তুষ্ট’ এই দৃষ্টিভঙ্গি না বদলালে অধিকার প্রতিষ্ঠা হবে না

সবার যত্ন নিতে গিয়ে নারী নিজের যত্নই নিতে পারে না: ডা. হাসনা হোসেন আখী

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
৪০ পেরোনোর পর সকালে যে ৩ অভ্যাসে গুরুত্ব দেবেন নারীরা
আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা
সর্বশেষ খবর
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ