‘নারী অল্পতে তুষ্ট’ এই দৃষ্টিভঙ্গি না বদলালে অধিকার প্রতিষ্ঠা হবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ মার্চ ২০২৪, ১৯:২০আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৯:২০

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন বলেছেন, নারী অল্পতে তুষ্ট থাকার দৃষ্টিভঙ্গি যতদিন না বদলাবে ততদিন আমরা তার অধিকারের জায়গাটা প্রতিষ্ঠা করতে পারবো না। নারী পুরুষ আলাদা না করে মানুষ হিসেবে যে অধিকার রয়েছে সেটি প্রতিষ্ঠা করতে হবে।

শনিবার (৯ মার্চ) বাংলা ট্রিবিউনের নিয়মিত আয়োজন বৈঠকিতে ‘নারীর মন তার অধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ইউনিমেড-ইউনিহেলথ ফার্মার সহযোগিতায় বৈঠকিটি এটিএন বাংলায় প্রচারিত হয়।

ডা. হেলাল উদ্দিন বলেন, কবির ভাষায় বলা হয়, নারীর মন বোঝা দায়, তাদের মন জটিল। বিজ্ঞান কিন্তু তা বলে না। প্রত্যেকের মন আলাদা। বিজ্ঞানের ভাষায় নারী পুরুষ উভয়ের মন সমান।

সামাজিকভাবে নারীদের দুর্বলভাবে দেখা হয় মন্তব্য করে তিনি বলেন, প্রসঙ্গ এসেছে নারীর বেশি যত্নের দরকার। আসলে নারীদের বেশি যত্নের দরকার এই বিষয়টার প্রয়োজন ছিল না। প্রকৃতি নারীকে দুর্বল করে তৈরি করেনি। অনেক ক্ষেত্রে পুরুষ নারীর ওপর নির্ভরশীল। অনেক কাজই পুরুষ বলে আমি করতে পারবো না। এটা নারী করতে পারবে। তার মানে নারীর নিজস্বতা রয়েছে। তাদের শক্তিমত্তা রয়েছে। কিন্তু সামাজিক কারণে তাদের প্রান্তিক করে রাখা হয়েছে।

ডা. হেলাল উদ্দিন বলেন, ক্ষমতায়নের মাধ্যমেই কেবল নারীর অধিকার নিশ্চিত হবে না। একজন নারী হয়তো অফিসে উচ্চপর্যায়ে আছেন কিন্তু বাসায় কি তিনি তার মতামতের গুরুত্ব পাচ্ছেন? ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে নারী অফিসে উচ্চপর্যায়ে আছেন তার সঙ্গে যখন ডোমেস্টিক ভায়োলেন্স ঘটে তখন এই নারীর ক্ষমতায় একটা ইলুশন। 

এটিএন নিউজের বার্তাপ্রধান প্রভাষ আমিনের সঞ্চালনায় বৈঠকিতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বন্ধ্যাত্ব ও গাইনি বিশেষজ্ঞ এবং ল্যাপ্রোসকপি সার্জন ডা. হাসনা হোসেন আখী।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
নতুন রাজনৈতিক বাস্তবতায় নারীরা কতটা জায়গা পেলেন?
পলাতক নারী কয়েদি মোহাম্মদপুর থেকে গ্রেফতার
নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু