ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন বলেছেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কেন কর আরোপ আসলো সেটা বলতে পারবো না। ২০১০ এর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে বলা হয়েছে এটা অলাভজনক প্রতিষ্ঠান। অলাভজনক প্রতিষ্ঠানে ভ্যাট হয় কিনা, জানা নেই। এনবিআর সেটার ব্যাখ্যা দিতে পারবে। উচ্চ শিক্ষা সংকোচনের একটি পথ এটা। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এখন সমানভাবে প্রতিষ্ঠিত।’
বৃহস্পতিবার (৮ জুলাই) বাংলা ট্রিবিউন আয়োজিত ‘উচ্চ শিক্ষায় আয় কর’ শীর্ষক বৈঠকিতে এসব কথা বলেন অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। এটিএন নিউজে সরাসরি সম্প্রচারিত বৈঠকি সঞ্চালতা করছেন মুন্নী সাহা।
তিনি বলেন, ‘বেসরকারি বিশ্বদ্যিালয় অলাভজনক প্রতিষ্ঠান, আগে ধারণা ছিল এখানে ধনীদের ছেলেমেয়েরা পড়াশোনা করে। কিন্তু এটা মিথ্যা, এখন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের সন্তানেরা পড়াশোনা করেন। কর আরোপ করা হলে শিক্সার্থীদের ওপরই যাবে।’
সহিদ আকতার আরও বলেন, ‘শিক্ষকদের বেতন, অন্যান্য খরচ হওয়ার পর যেটুকু থাকে, সেটা শিক্ষা সামগ্রী, শিক্ষার্থীদের গবেষণায় কাজে লাগানো হবে। এ কারণে কর আরোপ করা হলে কোন আইনে করা হবে, সেটা বিবেচ্য বিষয়।’
তিনি জানান, উপমহাদেশে উচ্চ শিক্ষার বিস্তার ঘটেছে বেসরকারি পন্থায়। এমসি কলেজ, জগন্নাথ কলেজসহ আরও কিছু শিক্ষায় প্রতিষ্ঠান কিন্তু বেসরকারি উদ্যোগেই হয়েছে। যারা উদ্যোক্তা, তারা এককালীন করার কারণে আর ফেরত নেওয়া যায় না।’
ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য আশঙ্কা প্রকাশ করেন, দুই বছর যাবত করোনা মহামারির কারণে শিক্ষা ব্যবস্থা স্থবির। এতে কর আরোপ করা হলে এটা মরার উপর খরার ঘা হবে। তিনি অভিযোগ করেন, ইতোমধ্যে করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাবে ছাত্র আসছে না বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।
‘উচ্চ শিক্ষায় আয় কর’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিটিতে মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন এনবিআর সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ, ইস্টার্ন ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ট্রেজারার অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্য্য ও সেন্টার ফর এন্টারপ্রাইস অ্যান্ড সোসাইটি, ইউল্যাবের পরিচালক সাজিদ অমিত।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাবের) সহযোগিতায় বৈঠকিটি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। এছাড়া বাংলা ট্রিবিউন ও ইউল্যাব এবং এটিএন নিউজের ফেসবুক পেইজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈঠকি।