রাজধানীতে সিএনজির ধাক্কায় রিকশাচালক নিহত

রাজধানীর এলিফ্যান্ট রোডে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সামিনুল কারী (২৬) নামে একজন রিকশাচালক নিহত হয়েছেন।

রবিবার (১৩ মার্চ) ভোররাত সোয়া তিনটার দিকে নিউমার্কেট থানাধীন এলিফেন্ট রোড মেডিক্যাল স্টাফ কোয়ার্টারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত ওই রিকশাচালককে উদ্ধার করে ভোর পৌনে চারটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক রায়হান উদ্দিন বলেন, এলিফ্যান্ট রোডে উল্টো দিক থেকে আসা পত্রিকা ডেলিভারির একটি সিএনজি ব্যাটারিচালিত রিকশাটিকে ধাক্কা দেয়। এসময় রিকশা থেকে পড়ে গিয়ে রিকশাচালক গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, রিকশার একজন যাত্রী সামান্য আহত হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট সিএনজিটি জব্দ করা হয়েছে। চালক পারভেজ (৩০) ভোরের কাগজ পত্রিকার ডেলিভারির কাজ করতেন বলে জানা গেছে।

মৃতের চাচা-শ্বশুর আমিনুল ইসলাম জানান, সামিনুর রাতে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হয়েছিল। পরে খবর পাই সে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার পূর্ব কামালবাট্টি গ্রামের মো. সোনাহার কারীর ছেলে মৃত সামিনুল কার

বর্তমানে কামরাঙ্গীরচর ঝাউলাহাটি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। এক মেয়ের জনক ছিলেন তিনি।